তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি: মির্জা আব্বাস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৮ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ৫:০৮ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজনীতিতে মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মির্জা আব্বাস।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি করা হলো

যারা তার রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করছেন তাদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, তার রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘদিনের। অনেক সমালোচকের জন্মেরও আগে থেকে তিনি রাজনীতিতে সক্রিয় আছেন। তাই এই ক্যারিয়ারকে ছোট করে দেখার চেষ্টা না করার আহ্বান জানান তিনি।

তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, মিথ্যাচার ও অপবাদ দেওয়া বন্ধ করে নিজেদের ক্যারিয়ার গঠনের দিকে মনোযোগ দেওয়া উচিত।

আরও পড়ুন: গণভোটের আগে সংসদ-সংবিধান সংস্কারে আলোচনার পথেই সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারবিরোধী স্লোগানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এটিকে কেউ যেন অতীতের মতো ‘রাতের ভোটের সরকার’ মনে না করেন।

রমজান মাসে কেউ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা না করে—এমন আহ্বান জানিয়ে তিনি বলেন, রোজা রেখে মিথ্যা বলা, অপপ্রচার করা বা গালিগালাজ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। মানুষের আচরণেই তার বংশ ও মর্যাদার পরিচয় পাওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু হয়েছে এবং ভবিষ্যতে ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনাও রয়েছে। এগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফা অঙ্গীকার বাস্তবায়নের প্রাথমিক ধাপ বলে উল্লেখ করেন তিনি।

শাহরিয়ার নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুরুল হক নুর, শফিকুল ইসলাম মাসুদ এবং ফরিদুজ্জামান ফরহাদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।