ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ২:৪৩ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ছুটিতে গুলশানে বাসভবন থেকে সরকারি  জরুরী কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খোঁজ-খবর নিয়েছেন বিভিন্ন সিটি করপোরেশনেরও।

প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এইসব তথ্য জানান।

আরও পড়ুন: ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে দ্রুত ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী

তিনি বলেন, ‘‘ ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গুলশান এভিনিউ‘র বাসায় আছেন। সেখান থেকে সরকারি জুররী কাজ সারছেন। খোঁজ-খবরও নিয়েছেন কোথায় কী হচ্ছে?

সারাদেশে খাল খনন কর্মসূচিগুলোর অবস্থা কী, খাল খনন কাজ চলছে কিনা সেগুলো সম্পর্কে তিনি তথ্য নিচ্ছেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথেও কথা বলছেন তদারিক হচ্ছে কিনা জানছেন।

আরও পড়ুন: ঈদে কূটনীতিক-শিক্ষাবিদদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘‘ মাননীয় প্রধানমন্ত্রী  সিটি করপোরেশনগুলোর পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সাথে কথা বলেছেন এবং তাগাদা দিচ্ছেন।

 ঈদযাত্রায় খোঁজখবরও সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী।

গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন, ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকে করেছেন প্রধানমন্ত্রী।

গতকাল থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। চলবে ২৩ মার্চ পর্যন্ত।