দেশে হাম: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৪৬ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে ৬৮৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ তথ্য বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, ১৫ মার্চ থেকে ২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ১৮ দিনে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩ হাজার ৭০৯ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

তাদের মধ্যে ৫৮৫ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে অন্তত ১৩ শিশুর মৃত্যু নিশ্চিতভাবে ঘটেছে। তবে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা আরও বেশি; এ পর্যন্ত ২৭ শিশুর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ