হঠাৎ রমনা থানা পরিদর্শনে গিয়ে থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ১:২১ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রীর সালাউদ্দিন আহমেদ হঠাৎ করেই শনিবার দুপুরে ঢাকার রমনা মডেল থানা পরিদর্শন করেছেন। দুপুর ১২ টার দিকে তিনি কোন আনুষ্ঠানিক প্রোগ্রাম ছাড়াই থানা ভিজিটে আসেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পরিদর্শনের খবর পেয়ে থানার পুলিশ কর্মকর্তারা তৎপর হয়ে ওঠে। ছুটে আসেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম সহ লন্ডন বিদেশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী রমনা থানা হাজতখানা মালখানাসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। থানায় সেবা নিতে আসা বিভিন্ন লোকদের সাথে তিনি কথা বলেন।

আরও পড়ুন: ঢাকা-সিলেট রুটে ডাবল রেললাইন চালু হবে: প্রধানমন্ত্রী

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহাত খান বলেন, “থানা পরিদর্শনের নিয়মিত অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। থানায় কোনো সমস্যা আছে কিনা, এসব সমস্যার সমাধানে করণীয় কী, থানায় আগত বিচার প্রার্থী, আটক আসামিদের আরো কীভাবে সুরক্ষা দেওয়া যায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।”


আরও পড়ুন: শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী