শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Sadek Ali
সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ১:০৭ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট পৌঁছে সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।

সিলেটে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টি উপেক্ষা করেই প্রধানমন্ত্রী নির্ধারিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

পরে বেলা ১১টার পর চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই স্থানে একটি সুধী সমাবেশেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এছাড়া বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার, সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন।

এরপর বিকাল ৫টায় দলীয় এক সভায় অংশ নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানোসহ প্রয়োজনীয় সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে।