সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। একই প্যানেল থেকে সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।
আরও পড়ুন: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম
নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল জয় পেয়েছে ১৩টিতে। অন্যদিকে জামায়াত সমর্থিত প্যানেল পেয়েছে একটি সদস্য পদ।
দুই দিনব্যাপী এ নির্বাচনে মোট ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি।
আরও পড়ুন: জুনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির জন্য বিনিয়োগ-বান্ধব নীতি প্রণয়নে উদ্যোগী সরকার: জ্বালানি মন্ত্রী
বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন নির্বাচিত হন। সহসভাপতি পদে জয় পেয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী।
এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল বিজয়ী হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।
অন্যদিকে সাতটি সদস্য পদের একটিতে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি দেওয়া হয়েছিল।





