বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:৫১ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচারকাজ সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: এজেন্সি নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ২৫ প্রধান, ৩১২ সহযোগী নিয়ে প্রশ্ন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সরকারের নিয়মিত যোগাযোগ চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র আদান-প্রদান হয়েছে। তিনি জানান, আমিরাত কর্তৃপক্ষ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছে, যা ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, “কাজ চলছে। আমরা আশা করছি, খুবই শিগগিরই এই অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারকাজ সম্পন্ন করা যাবে।”

আরও পড়ুন: সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

আরেক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশ সরকারও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

তিনি আরও বলেন, “আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সঙ্গে কথা বলবে। আলোচনার ভিত্তিতে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।”