দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:০৫ পূর্বাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ কোন পথে এগোবে, সে সিদ্ধান্ত ভারতের ওপরই নির্ভর করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ৫ আগস্ট দিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রসঙ্গেও প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুন: গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক—এটি দুই দেশের জনগণ এবং সরকারই চায় বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বলেন, “কিন্তু ভারতের মাটিতে বসে স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতারা, বিশেষ করে তাদের প্রধান, যদি ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন এবং ভারত সরকার যদি তা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে তা বাংলাদেশের জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।”

আরও পড়ুন: শ্রমবাজার বিরোধের কেন্দ্রে সেই ফখরুল!

শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমাত্রিক এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।

তিনি বলেন, “এখন সিদ্ধান্তটি ভারতকেই নিতে হবে। তারা স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের তাদের ভূখণ্ড ব্যবহার করে বক্তব্য দেওয়ার সুযোগ দেবে কি না, সেটি সম্পূর্ণ ভারতের সিদ্ধান্ত।”