অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৪ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সকালে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।

আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর উড়োজাহাজ

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে চিকিৎসার জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: জানাজা শেষে উত্তরায় সমাহিত তাহসিফ