৯ মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৯ মামলায় জামিন শুনানির দিন আজ মঙ্গলবার (৯ জানুয়ারি)।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুর ১২টার দিকে এ শুনানি হবার কথা রয়েছে।
আরও পড়ুন: সারজিস আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
গত ৩১ ডিসেম্বর আদালত শুনানির জন্য এ তারিখ ধার্য করেছিলেন। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুলসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।
পরদিন ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। দিনভর ডিবি কার্যালয়ে রাখার পর রাতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি।
আরও পড়ুন: সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপির নীল প্যানেল ঘোষণা
ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২টার দিকে মির্জা ফখরুলকে আদালতে উপস্থিত করা হবে। তার উপস্থিতিতে গ্রেপ্তার ও জামিনের বিষয়ে শুনানি হবে।’





