নিহত মুগ্ধের ভাই স্নিগ্ধের বিএনপিতে যোগদান
২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সদস্যপদ ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এই সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সদস্য ফরম গ্রহণ করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী
* বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
* স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
* ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক
* মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, আমার ভাই দেশের গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছে। তার রক্ত বৃথা যাবে না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি এখন থেকে বিএনপির সঙ্গে আছি।





