জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দল, আসন সমঝোতা নিয়ে ঘোষণা আসতে পারে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:২৯ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আট দলীয় জোট জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্দোলনরত আট দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

আরও পড়ুন: নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই: শফিকুর রহমান

আট দলীয় সূত্র জানায়, সংবাদ সম্মেলনে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। যুগপৎ আন্দোলনের শরিক আটটি রাজনৈতিক দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে গত দুই দিন ধরে ধারাবাহিক আলোচনা ও দৌড়ঝাঁপের পর সমঝোতায় পৌঁছানো হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতেই বিকেলে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার

এদিকে জানা গেছে, যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের সঙ্গে আরও তিনটি রাজনৈতিক দল যুক্ত হচ্ছে। দলগুলো হলো—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), এবি পার্টি ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।

বর্তমানে আট দলীয় জোটে থাকা দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।