ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাবার কবর জিয়ারত শেষে তিনি ভোট দেন।

মির্জা ফখরুলের নিজ এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতায় শহরের তিনটি মহল্লা রয়েছে। এসব এলাকায় মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

এর মধ্যে ফকিরপাড়ায় ভোটার রয়েছেন ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দিরসংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন। ভোটারদের জন্য কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটারদের পৃথক ব্যবস্থাসহ মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

তাঁতিপাড়ার বাসিন্দা হওয়ায় মির্জা ফখরুলের বাসভবন থেকে কেন্দ্রটির দূরত্ব খুবই কম। এই কেন্দ্রে হিন্দু, মুসলিম ও দলিত সম্প্রদায়ের ভোটাররা একসঙ্গে ভোটাধিকার প্রয়োগ করছেন।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী