প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিবেশবান্ধব উদ্যোগ

জিয়া উদ্যানের লেকে মৎস্য পোনা অবমুক্ত করলেন তারেক রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৫ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনের অংশ হিসেবে ঢাকার জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

আরও পড়ুন: ইসির সঙ্গে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধিদলের বৈঠক

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেলসহ শীর্ষ নেতারা।

বিএনপি নেতারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন সামনে রেখে দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, পাঁচ দিনের কর্মসূচি

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

এর আগে মন্ত্রিসভার সদস্য ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিরাজ করছে উৎসবের আমেজ।