ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:৩১ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
বাম থেকে সালাম, রবিন ও জুয়েল। ফাইল ছবি
বাম থেকে সালাম, রবিন ও জুয়েল। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি 

পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।

আরও পড়ুন: স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।

আরও পড়ুন: জামায়াতের ৭৭টি সাংগঠনিক কমিটি ঘোষণা, ৫১ জেলার আমির দায়িত্বে পুরোনোরা