হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:২৭ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হংকং ম্যাচ দিয়েই এশিয়া কাপের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টুর্নামেন্টে শুভ সূচনা করতে আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টায় শেখ আবু জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

ম্যাচকে সামনে রেখে দর্শকদের আগ্রহ এখন টাইগারদের একাদশে। আগের দুই ম্যাচের পারফরম্যান্স ও পিচ বিশ্লেষণে ধারণা করা হচ্ছে—স্পিনারদের বাড়তি সুবিধা পেতে পারে বাংলাদেশ। সেই অনুযায়ী একাদশ সাজিয়েছেন অধিনায়ক লিটন দাস।

আরও পড়ুন: ভিনিসিয়ুসের লাল কার্ডের নাটকীয়তা ছাপিয়ে রিয়ালের জয়

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

আরও পড়ুন: রেকর্ড রান তাড়ায় ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

ব্যাটিংয়ে ওপেনিং করবেন ইমন ও তানজিদ, তিনে নামবেন লিটন দাস। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন শেখ মাহেদী হাসান ও রিশাদ হোসেন, আর পেস আক্রমণে থাকবেন তাসকিন, মোস্তাফিজ ও তানজিম সাকিব।

টাইগারদের লক্ষ্য হংকংয়ের বিপক্ষে জয়ের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা করা।