বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকা-য় আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে ভ্যাপসা গরম অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দেওয়া পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, আকাশ মেঘলা থাকলেও দিনের কোনো এক সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরমের অস্বস্তি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা কিংবা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
আরও পড়ুন: টানা ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস, সব বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
হঠাৎ দমকা হাওয়া ও সম্ভাব্য বজ্রবৃষ্টির কারণে বাইরে বের হলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।





