রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গে ট্রেন চলাচল বন্ধ

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৩ | আপডেট: ১:২৫ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৩
ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

টাঙ্গাইল সদর উপজেলার বেতর (তারাবাড়ি) এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টা ৫৭ মিনিটে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোরে বেতর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিল। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে রওয়ানা দিয়েছে।

আরও পড়ুন: কুলাউড়ায় খাল দখল করে ভবন নির্মাণ, উচ্ছেদ করলো প্রশাসন