প্রতি কিলোমিটারে বাস ভাড়া কমছে ৩ পয়সা
ডিজেলের দাম দুই দফায় লিটারে ৩ টাকা কমানোর প্রেক্ষিতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ৩ পয়সা কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটি।
সোমবার (১ এপ্রিল) রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে ভাড়া নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাস মালিকরাও ভাড়া কমানোর সুপারিশে একমত পোষণ করেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে বেকারির লাখ টাকা জরিমানা
কমিটির সুপারিশ অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪৫ টাকা থেকে কমিয়ে ২ টাকা ৪২ টাকা করার প্রস্তাব করা হয় হয়েছে।
সরকারের অনুমোদন পেলে হ্রাসকৃত ভাড়া কার্যকর হবে। এ বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, ভাড়া কমানোর সুপারিশ আজই মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকার প্রজ্ঞাপন জারি করলে তা কার্যকর হবে।
আরও পড়ুন: চিলমারীতে ভুক্তভোগীকে ক্ষমা চাইতে বাধ্য করে ভিডিও ধারণের অভিযোগ, জনমনে ক্ষোভ





