চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ১ কোটি ৭ লাখ টাকা সমমূল্যের স্বর্ণ নিয়ে নিরাপত্তা সদস্যদের হাতে আটক হয়েছেন এক যাত্রী। আটক যাত্রীর নাম মোহাম্মদ মোকসুদ আহমেদ।

বিমানবন্দরের সূত্রগুলো জানায়, তিনি শারজাহ থেকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে সোমবার (৭ এপ্রিল) সকাল ৭টা ৩০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার বাড়ি চট্রগ্রামের সাতকানিয়া। পিতা: আব্দুল খালেক।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ জনকে সাময়িক বরখাস্তের আদেশ

বিমানবন্দরের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রী তার সাথে আনীত স্বর্ণবারের বিষয় কাস্টমস এ ডিক্লেয়ার না করে তার ব্যাগেজ সমেত গ্রীন চ্যানেল পার হওয়ার সময় তার আচরণ সন্দেহজনক হলে কাস্টমস প্রতিনিধি, বিমানবন্দর এভসেক, বিমানবাহিনী টাস্কফোর্স ও এনএসআই প্রতিনিধি কর্তৃপক্ষ তার ব্যাগেজ সমূহ তল্লাশি কালে অভিনব কায়দায় ব্যাগের চ্যানেলের ভেতর হাতঘড়ির চেইন আকারে মোবাইলের এডাপ্টারের ভেতর, এয়ারপড এর ভেতর লুকায়িত অবস্থায় বিভিন্ন আকারে স্বর্ণপিন্ড/স্বর্ণবার পাওয়া যায়। 

আরও পড়ুন: বগুড়ায় সন্ত্রাসী আস্তানা থেকে দেশী বিদেশী অস্ত্র ও মাদকসহ গ্রেফতার-৩

জানাযায়, স্বর্ণের ওজন ৯১০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১কোটি ৭লাখ ৬১হাজার ৬৬০ টাকা। পরে উদ্ধারকৃত স্বর্ণালংকার  বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়।