সুলতানপুর দুই কোটি টাকার সমপরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে আখাউড়া, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা ও মাদলা বিওপি কর্তৃক ১১ এপ্রিল ২০২৫ তারিখ হতে ১৮ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ১ কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ৩৪০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামালসহ জন আসামিকে আটক করে বিজিবি।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে কিসমিস ২৭ কেজি, গরু ০২ টি, চকলেট- ৯৩৫ পিস, চা-পাতা-০২ কেজি, চাউল ৭,৫৮৫ কেজি, চিংড়ি মাছের রেনু ৮১ বক্স, চিনি-৮৩২ কেজি, ডরমিন মলম ২৭৫ পিস, চুলের তৈল ৮১ বোতল, দুধ ০১ কেজি, পন্ডস পাউডার ১,৫৮৪ পিস, ফুসকা ৮১৮ কেজি, বিভিন্ন প্রকার বাঁজি ৫৩,৬০১ পিস, বিভিন্ন প্রকার মোবাইল ১৬৮ টি, বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে ২৪৩ পিস, নেহা মেহেদী ১১৩৮ পিস, অ্যানার্জি ড্রিংকস ৭৮৭ বোতল, শাড়ি ৩১ পিস, শ্যাম্পু ২৩৫ পিস, সাবান ৭৯ পিস, বাংলাদেশী অটো রিক্সা-০১ টি, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪,৮১৫ পিস, হুইস্কি (বিভিন্ন প্রকার বিদেশি মদ) ৪০ বোতল, বিয়ার ১৩৮ বোতল, স্কাইপ সিরাপ ২৫৮ বোতল, গাঁজা ২৮ কেজি এবং সিগারেট ২,৪৫০ প্যাকেট।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
আটককৃত আসামি কসবা থানার শিমরাইল গ্রামের এনামুল হোসেনের ছেলে মো. মাহিন (১৮)।
সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই সব অবৈধ মাদকদ্রব্য জব্দ করে।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২





