বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

Sanchoy Biswas
সোহাগ মিয়া, রাজবাড়ী
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ২৯ মে ২০২৫ | আপডেট: ৩:৩৭ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার ও উত্তাল থাকায় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে  লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিকভাবে চালু রয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

ঘাট সূত্রে জানা গেছে, সকাল থেকেই রাজবাড়ী এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এতে পদ্মা নদী উত্তাল হয়ে উঠে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার মিলন বলেন, 'সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে এখনো  উত্তাল রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে।'

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২

এদিকে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, নদীতে বাতাস থাকলেও ফেরি চলাচলে কোনো সমস্যা হয়নি। বর্তমানে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো দীর্ঘ সারি নেই বলেও তিনি জানান।

বর্তমানে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং পরিস্থিতির উন্নতি হলে লঞ্চ চলাচল পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।