একজনের ২৮টি এবং অন্যজনের ৫টি মামলা

টেকনাফে বিশেষ অভিযানে দুইজন গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫৩ অপরাহ্ন, ১৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পৃথক বিশেষ অভিযানে বহু মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক, অস্ত্র, বিস্ফোরক, নাশকতা ও মানবপাচারসহ মোট তিন দশকের বেশি মামলা রয়েছে।

শনিবার ভোরে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তালিকাভুক্ত সাবেক মাদক কারবারি ও হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক নুরুল হুদাকে (৪৬) আটক করে।

আরও পড়ুন: খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ আবার আলোচনায়: মারামারি ও পর্নোগ্রাফি মামলায় জেলে

পুলিশ জানায়, নুরুল হুদা আত্মসমর্পণকারী ১০২ জন মাদক ব্যবসায়ীর একজন। তাঁর বিরুদ্ধে ১৬টি মাদক মামলা, অপহরণসহ হত্যা মামলা, তিনটি অস্ত্র মামলা, বিশেষ ক্ষমতা আইন, মানিলন্ডারিং, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং নাশকতাসহ বিস্ফোরক আইনে মামলা মিলিয়ে মোট ২৮টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে তদন্তাধীন তিন মামলায় আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, ১২ নভেম্বর ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ইউপি সদস্য রশিদ মিয়াকে (৩৫) আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ত্রিমুখী হত্যা, অপহরণ, বিস্ফোরক ও নাশকতা, মানবপাচার এবং মাদকসংক্রান্ত মোট ৫টি মামলার তথ্য রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকেও আদালতে সোপর্দ করা হয় এবং বর্তমানে তিনি কারাগারে আছেন।

আরও পড়ুন: পঁচা সবজি থেকে পচনশীল পলিথিন, কলাগাছ থেকে ঢেউটিন আবিষ্কার!

টেকনাফ থানা পুলিশ বলেছে, এলাকায় গুরুতর মামলার আসামিদের ধরতে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।