বহিউএইচএস-এ ‘অ্যাডভান্সিং ডিজিটাল মেন্টাল হেলথ ইনিশিয়েটিভস’ সেমিনার অনুষ্ঠিত

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বহিউএইচএস)-এর অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ বিভাগ “অ্যাডভান্সিং ডিজিটাল মেন্টাল হেলথ ইনিশিয়েটিভস” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। অস্ট্রেলিয়ার iHealthDesk-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রযুক্তি-সংক্রান্ত কার্যক্রমের নেতৃত্বদানকারী ড. আব্বাস হাশেমি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি প্রযুক্তিনির্ভর মানসিক স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান সম্ভাবনা অন্বেষণে একাডেমিক ও পেশাজীবীদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীর কাছে ডিজিটাল সরঞ্জামসমূহের সহজলভ্যতা বৃদ্ধি ও উন্নয়নের ওপরও অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করেন।

সেমিনারের বিশেষজ্ঞ প্যানেলে আলোচনাও অনুষ্ঠিত হয়। বিভাগের শিক্ষক ড. শারমিন সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন বহিউএইচএস-এর ট্রেজারার প্রফেসর ডা. শেখ আখতার আহমদ; জনস্বাস্থ্য অনুষদের ডিন প্রফেসর ডা. বেগম রওশন আরা; এপিডেমিওলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. প্রদীপ সেনে গুপ্ত; অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ বিভাগের প্রধান প্রফেসর ডা. এম. এইচ. ফারুকী এবং সহযোগী অধ্যাপক ড. শাইকা নাজিম।

আরও পড়ুন: দেশের ৩০ উপজেলায় বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু

সেমিনারে জনস্বাস্থ্য ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর পদ্ধতির সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ডিজিটাল মানসিক স্বাস্থ্য উদ্যোগের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরা হয় এবং এ ক্ষেত্রে অগ্রগতির জন্য আন্তঃবিভাগীয় সহযোগিতা ও গবেষণা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।