রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনওর চিঠি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫৭ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা প্রদান ও হুমকির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠি দিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার।

শনিবার (১৭ জানুয়ারি) কসবার সিনিয়র সিভিল জজ আদালতের নির্বাচনী বিচারিক কমিটির প্রধান আশরাফুল ইসলাম বরাবর এই চিঠি পাঠানো হয়।

আরও পড়ুন: ময়মনসিংহের যৌনপল্লীর সর্দানী লাভলীর বিরুদ্ধে বিপুল সম্পদ ও নানা অপরাধের অভিযোগ

বিচারিক কমিটিকে দেওয়া ইউএনওর চিঠিতে বলা হয়েছে, ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার সময় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙুল উঁচিয়ে বিভিন্ন রকম হুমকি-ধামকি প্রদর্শন করেন।

তিনি আক্রমণাত্মকভাবে ইংরেজিতে ওয়ার্নিং দিয়ে বলেন, "দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ, আই উইল নট লিসেন টু দিজ। আপনি পারলে থামাই দেন, আজকে ভদ্রতা দেখাচ্ছি, নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করব না। আপনাদেরকে এইরকম দেখায়," এবং আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি দেখান।

আরও পড়ুন: সাভারে পরপর বোমাসদৃশ বস্তু ও বিস্ফোরক উদ্ধার, আতঙ্কে স্থানীয়রা

এতে আরও বলা হয়েছে, তার সাথে থাকা অপর ব্যক্তি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, "বুইড়া আঙ্গুল দেখাই, আপনারা কিছু করতে পারেন না।" একপর্যায়ে রুমিন ফারহানা এবং তার সাথে থাকা ওই ব্যক্তি উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি প্রদান করেন। তিনি জনগণকে উত্তেজিত করে মব সৃষ্টি করেন এবং বলেন, "আজকে আমি আঙুল তুলে বলে গেলাম, আমার এই মানুষ, এইখান থেকে বাইরে হইতে পারবেন না।"

এক পর্যায়ে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, "আমি যদি না বলি, এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙুল তুলে বলে গেলাম। ভবিষ্যতে শুনব না।" এ সময় তার সাথে থাকা জুয়েল মিয়াসহ অন্যান্যরা মারমুখী আচরণ করেন।

ইউএনওর চিঠিতে বলা হয়েছে, এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাঁধা এবং কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করা হয়েছে। এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।