যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গুলি ও মাদক উদ্ধার, আটক ২

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:১১ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী সদর উপজেলা থেকে বিপুল পরিমাণ তাজা গুলি, ইয়াবা ও নগদ টাকা সহ দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী বাহিনী।

শনিবার ( ৭ ফেব্রুয়ারী) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার তথ্যটি নিশ্চিত করেন। 

আরও পড়ুন: 'নির্বাচন আকাশে যাবে, ভোটের বাক্স নিয়ে যাবে নদীর দিকে'

আটককৃতরা হলেন, সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের উত্তর বাগহাটা গ্রামের জাকির মিয়া (৪০) ও কাউসার মিয়া। এসময় তাদের কাছ থেক ১৪৯ রাউন্ড তাজা পিস্তলের গুলি, ১ হাজার ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৯ লাখ ৬ হাজার ৯৬০ টাকা, ১০টি মোবাইল ফোন এবং ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, শুক্রবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল উত্তর বাগহাটা গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা জাকির ও কাউসারকে গ্রেফতার করতে সক্ষম হন। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ, ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে নরসিংদী মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে এবং ইতিপূর্বে তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে। 

আরও পড়ুন: দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যু