দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

Sadek Ali
মীর রকিবুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৩৩ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরের দৌলতখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে।  

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা দৌলতখালীর চৌহদ্দিপাড়া গ্রামের তিন শিক্ষার্থী একই মোটরসাইকেল যোগে তিন বন্ধু মিলে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বেপরোভাবে মোটরসাইকেল চালানোর সময় একই গ্রামের  হেকমত আলীর পুত্র রহমত আলী (১৪), আমিনুল ইসলামের পুত্র সাহাবী (১৩),ও জিয়ার আলীর,পুত্র আবু সাইফ( ১৫)নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি কারেন্টের পোলে সজোরে  ধাক্কা দিলে ঘটনা স্থলেই সাহাবী ও রহমত আলী নিহত হয়। 

আরও পড়ুন: 'নির্বাচন আকাশে যাবে, ভোটের বাক্স নিয়ে যাবে নদীর দিকে'

অসংখ্য জনক অবস্থায় আবু সাইফকে উদ্ধার করে দৌলতপুর হসপিটালে ভর্তি করা হলে কুষ্টিয়া মেডিকেলে রেফারড করা হলে তার মৃত্যু ঘটে।  নিহতরা সকলেই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

খবর পেয়ে  দৌলতপুর থানা পুলিশ নিহত দের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে দোলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।  মর্মান্তিক এর সড়ক দুর্ঘটনায় একই এলাকার তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন: যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গুলি ও মাদক উদ্ধার, আটক ২