আশুলিয়ায় প্রাইমারি ফেন্ডস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
আশুলিয়ার ভাদাইল এলাকায় সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও জোরদার করতে ভাদাইল প্রাইমারি ফেন্ডস ক্লাব-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ভাদাইল ইসরাফিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় দুই হাজার মানুষ একসঙ্গে ইফতার করেন। রমজানের পবিত্রতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এ মাহফিল এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং এক মিলনমেলায় পরিণত হয়।
আরও পড়ুন: কুলাউড়ায় টিবিএফের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ইসরাফিল হোসেন বলেন, রমজান আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা বাড়াতে ভাদাইল প্রাইমারি ফেন্ডস ক্লাব নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মসূচি আয়োজন করে আসছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ইফতার ও দোয়া মাহফিলে ক্লাবের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বয়োজ্যেষ্ঠ মুরুব্বি, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আরও পড়ুন: ফসলরক্ষা বাঁধ নির্মাণে গাফিলতি-অনিয়ম মেনে নেওয়া যাবে না: এডিসি সমর কুমার
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। শান্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিল শেষ হয় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে।





