ঢাকায় হাজীদের ফিরতি প্রথম ফ্লাইট পৌঁছেছে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ন, ৩০ মে ২০২৬ | আপডেট: ১২:৩৫ অপরাহ্ন, ৩০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে ৪১৯ জন যাত্রী নিয়ে দেশের মাটিতে পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে।

হজযাত্রীদের স্বজন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে বিমানবন্দরে হাজিদের স্বাগত জানানো হয়। এর মধ্য দিয়ে চলতি বছরের হজ শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার আনুষ্ঠানিক কার্যক্রম আরও জোরদার হলো।

আরও পড়ুন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি

এর আগে গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ধাপে ধাপে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়।

বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়। হজের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এখন ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরছেন।

আরও পড়ুন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিক আজ

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে আরও ফিরতি ফ্লাইট বাংলাদেশে অবতরণ করবে এবং সকল হজযাত্রীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত থাকবে।