শিবগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রের ক্ষমতাবর্ধন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Sadek Ali
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ২:৩৬ পূর্বাহ্ন, ১০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিবগঞ্জ-২ (পিরব) বিদ্যুৎ উপকেন্দ্রের ক্ষমতাবর্ধন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

গত রবিবার (৮ মার্চ ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শিবগঞ্জ-২ (পিরব) বিদ্যুৎ উপকেন্দ্রের ২০ এমভিএ ক্ষমতাবর্ধন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন: সাগরে ভাসছে চট্টগ্রাম বন্দরের জ্বালানিবাহী ১৪ জাহাজ

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ছাড়া টেকসই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিবগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে সাধারণ জনগণ যেমন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবে, তেমনি স্থানীয় শিল্প-কারখানা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও নতুন গতি সঞ্চার হবে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে গ্রামাঞ্চলে বিদ্যুৎ অবকাঠামো শক্তিশালী করতে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিবগঞ্জের এই বিদ্যুৎ উপকেন্দ্রের ক্ষমতাবৃদ্ধি সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

আরও পড়ুন: শেকৃবিতে গুম-খুন ও জুলাই শহীদ–আহত পরিবারের সঙ্গে বৃহত্তর বগুড়া সমিতির ব্যতিক্রমী ইফতার

স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।