ঈদুল ফিতর উপলক্ষে নাজিরপুরে দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নাজিরপুরে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল দশটায় নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে হতদরিদ্র, অসহায় এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
আরও পড়ুন: কাপাসিয়ায় কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ ওয়াদুদ মিয়া জানান, এবছর নাজিরপুর সদর ইউনিয়নের ১২০০ (বারো শত) পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল সিকদার ও ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শিশু ধর্ষণের পর হত্যা: দোষী সাব্যস্ত আবু তাহেরের মৃত্যুদণ্ড, ৫ কর্মদিবসে রায়





