ঈদের আনন্দ ভাগাভাগি, বারহাট্টায় দুঃস্থদের মুখে হাসি ফুটাল জামায়াত

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণার বারহাট্টা উপজেলার ৪নং আসমা ইউনিয়নে দুঃস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার মনাষ বাজারস্থ মনাষ কে বি ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আসমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং জামায়াত নেতা সানোয়ার হোসাইন খানের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২০০ জন অসহায় ও নিম্নআয়ের মানুষ অংশগ্রহণ করেন। 

আরও পড়ুন: সাভারে ওয়েস্টার্ন ভ্যালি হাউজিংয়ে রাজউকের অভিযান

বিতরণকৃত প্রতিটি প্যাকেটে সেমাই, চিনি, তেল, সাবান, আলু ও পেঁয়াজ ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মো. বদরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা আমীর ডা. নাজমুল হক। এছাড়াও বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি হাফেজ মো. আব্দুল বাসির খান।

আরও পড়ুন: ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা আটক

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং আসমা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আলাউদ্দিন মিল্টন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সভাপতি আলমগীর কবির।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা ও অর্থায়নে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগরের সাবেক বায়তুলমাল সম্পাদক সানোয়ার হোসাইন খান।

বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।