কুলাউড়ায় ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৫৫ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের আশিক আলীর ছেলে আতাউর রহমান ইমাদ (৮), সাহেব আলীর ছেলে লাবিউর রহমান লাবিব (৭) এবং দিঘলকান্দি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২)। নিষ্পাপ তিন শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, স্তব্ধ হয়ে পড়েছে গ্রামবাসী।

আরও পড়ুন: কাপাসিয়ায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক রাখার দায়ে জরিমানা আদায়

কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দা সাহেল আহমদ জানান, বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে পাঁচ শিশু একসঙ্গে খেলাধুলা করছিলো। খেলতে খেলতে ইমাদ, লাবিব ও জিসান অসাবধানতাবশত পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফটিগুলি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের মাতম চলছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: হামের প্রকোপে লক্ষ্মীপুর সদর হাসপাতালে শিশুর চাপ, পৃথক ওয়ার্ডের দাবি