কাপাসিয়ায় বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Any Akter
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:১৫ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনে গাজীপুরের কাপাসিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ এপ্রিল বুধবার সকালে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিন, থানার সেকেন্ড অফিসার মোঃ আমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা শেফাউল হক, জেলা, উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রেজাউর রহমান মিঠু, উপজেলা সমবায় কর্মকর্তা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামার নিলুফার ইয়াসমিন, বিআরডিবি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন খান, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: রাজাশনে বিদ্যুতের লাইনে আগুন, পুড়ে ছাই মুদি দোকানসহ ২ ফার্মেসি

প্রস্তুতিমূলক সভায় আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। উপজেলা পরিষদ চত্বরে সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন এবং 

এসো হে বৈশাখ গান পরিবেশনের 

আরও পড়ুন: রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণ, নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের প্রতিবাদ

মাধ্যমে বাংলা নববর্ষের কর্মসূচি শুরু করা হবে। পরে বর্ণাঢ্য আয়োজনে বিশাল শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। আলোচনা সভা, স্থানীয় বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হবে।