মহান মে দিবস উপলক্ষে আন্দিউড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোত্তাকিম চৌধুরী
ঐতিহাসিক মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ৫নং আন্দিউড়া ইউনিয়নসহ দেশ-বিদেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোত্তাকিম চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা ন্যায্য মজুরি ও দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, তার ফলেই আজ বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।”
আরও পড়ুন: সিলেটের দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর উদযাপন
তিনি আরও বলেন, “শ্রমিক ও মেহনতি মানুষই উন্নয়নের মূল চালিকাশক্তি। আমাদের প্রিয় আন্দিউড়া ইউনিয়নের গ্রামাঞ্চলে বসবাসরত কৃষক, দিনমজুর ও সকল শ্রমজীবী মানুষের পরিশ্রমেই গড়ে ওঠে গ্রামীণ অর্থনীতি। আসন্ন নির্বাচনে আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। নির্বাচিত হলে মেহনতি মানুষের অধিকার রক্ষা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।”
পরিশেষে তিনি মহান মে দিবসে সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন ভোলার রূপসী দ্বীপ চর কুকরি-মুকরিতে





