সিংগাইরে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মানিকগঞ্জের সিংগাইরে দৈনিক দেশ রূপান্তর- এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার জয়মন্টপ সাধারণ পাঠাগার ও জয়মন্টপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
সিংগাইর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং দেশ রূপান্তরের সিংগাইর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সময়পত্রের নির্বাহী সম্পাদক মো. মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন জয়মন্টপ সাধারণ পাঠাগারের সভাপতি ও লেখক মুহাম্মদ কুদ্দুসুর রহমান।
আরও পড়ুন: বন্যহাতির লোকালয়ে হানা, ফসল বাঁচাতে নির্ঘুম কৃষক
বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও মানবজমিন প্রতিনিধি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সভাপতি ও সাপ্তাহিক সংবাদ জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কোহিনুর ইসলাম রাব্বি, সাবেক সাধারণ সম্পাদক ও টাইমস অব বাংলাদেশ জেলা প্রতিনিধি মো. মাসুম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমার দেশ প্রতিনিধি মো. মোতালেব হোসেন, সাবেক সহ-সভাপতি ও জবাবদিহি প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক ও মানবকণ্ঠ প্রতিনিধি মো. মোস্তাক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও নিরপেক্ষ প্রতিনিধি মো. ইয়াকুব মোল্লা, দপ্তর সম্পাদক ও বাংলাবাজার পত্রিকা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, কার্যকরী সদস্য ও সাপ্তাহিক সময়ের সাথে সম্পাদক মো. জয়নাল আবেদীন, সহযোগী সদস্য ও জনতা প্রতিনিধি মো. রিপন হোসেন এবং আমাদের সময় প্রতিনিধি অ্যাডভোকেট মো. মশিউর রহমান শামীম।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ রূপান্তর পাঠকমহলে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। শেষে কেক কেটে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
আরও পড়ুন: নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩





