ঈদের দিনে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিকেলে ভেজাল নাস্তা খেয়ে রোগীরা আরও অসুস্থ

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৮ মে ২০২৬ | আপডেট: ১০:৩৮ পূর্বাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদের দিন সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল নাস্তা খেয়ে চিকিৎসাধীন রোগীরা আরও অসুস্থ হয়ে পড়েছেন। রোগী ও স্বজনদের এমন গুরুতর অভিযোগের বিপরীতে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক কিংবা নার্সরা কোনো সদুত্তর দিতে পারেননি; বরং তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

​অথচ মাত্র একদিন আগেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল এই হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের খাদ্যসামগ্রীর মান যাচাই করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন: শ্রীপুরে রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

​ভুক্তভোগীরা জানান, ঈদের দিন সকালে রোগীদের নাস্তায় ডিম, সেমাই ও পাউরুটি দেওয়া হয়। এই নাস্তা খাওয়ার পরপরই অনেকের পেটে নতুন করে তীব্র ব্যথা শুরু হয় এবং তারা অসুস্থ হয়ে পড়েন।

হাসপাতালের মেডিসিন বিভাগের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছিয়া বেগম এই নাস্তা খাওয়ার পরেই পেটের পীড়ায় আক্রান্ত হন। তখন তার অভিভাবকেরা নাস্তাটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন যে, 'পানীয় অর্ণব বেকারি'র সরবরাহ করা প্যাকেটে প্রস্তুতের তারিখ ২৫ মে এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ২৭ মে লেখা ছিল। এ ছাড়া অন্যান্য খাবারও পচা, বাসি ও ভেজাল মিশ্রিত ছিল বলে রোগী ও তাদের অভিভাবকেরা শনাক্ত করেছেন।

আরও পড়ুন: পটুয়াখালীর ৩৫ গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদুল আযহা

হাসপাতালে ভর্তি হওয়া রোগীর অভিভাবক  হুমায়ুন 

পিতা - হাজী ফয়েজ উদ্দিন, গ্রাম - লাউড়া, ইউনিয়ন - বাঙ্গালপাড়া, থানা - অষ্টগ্রাম থেকে দুদিন ধরে এসে চিকিৎসা নিচ্ছেন সৈয়দ নজরুল হাসপাতাল। তিনি জানান সকালের নাস্তা করার পর থেকেই তার মা সহ অনেকেই আক্রান্ত হয়েছেন।

পরবর্তীতে নাস্তার খাবার পরীক্ষা-নিরীক্ষা করে মেয়াদোত্তীর্ণ খাবার ধরা পড়ে। হাসপাতালে কর্মরত নার্স ও চিকিৎসক তার জবাব দিতে পারেনি। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিতে বলেন।