নবনির্বাচিত যুবদল কমিটির শ্রদ্ধা নিবেদন ও দোয়া

গাজীপুর মহানগর যুবদলের নেতৃত্বে শহীদ জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের শ্রদ্ধা

Sadek Ali
গোলাম মোস্তাফা মন্টি
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ৫:৩৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার   মাজারে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর নেতৃত্বে নেতাকর্মীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান  ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় জনাব তারেক রহমানের  সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। নেতাকর্মীরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং জনাব তারেক রহমানের  নেতৃত্বের প্রতি আস্থা রেখে যুবদল জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবে। শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে বলে নেতাকর্মীরা মনে করেন।

আরও পড়ুন: ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার