ক্রীড়া সম্পর্কে ধারণা নিতে বিকেএসপিতে জাইমা রহমান

Sanchoy Biswas
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১:১৫ পূর্বাহ্ন, ১৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখেন এবং ক্রীড়া প্রদর্শনী উপভোগ করেন।

সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে সাভারের শিমুলিয়ায় অবস্থিত বিকেএসপিতে পৌঁছান এবং দিনব্যাপী সেখানে অবস্থান করেন এবং ক্রীড়া সম্পর্কে ধারণা নেন।

আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

পরিদর্শনকালে জাইমা রহমান প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে কর্মকর্তা, প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং মিনি কনফারেন্স কক্ষ পরিদর্শন করেন। এরপর জিমনেসিয়ামে আয়োজিত ক্রীড়া প্রদর্শনী উপভোগ করেন।

পর্যায়ক্রমে তিনি ক্রিকেট ইনডোর সুবিধা, ১ নম্বর ক্রিকেট মাঠ, ফুটবল ভেন্যুর কৃত্রিম টার্ফ, বেইলম্যান হ্যাঙ্গার ও শুটিং ভেন্যু পরিদর্শন করেন এবং ছাত্রী হোস্টেলে গিয়ে প্রশিক্ষণার্থীদের কক্ষ ঘুরে দেখেন।

আরও পড়ুন: নিকলীতে ১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিকেএসপি সূত্র জানায়, দেশের ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে তিনি এই পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্সপেকশন অনুবিভাগের মহাপরিচালক বি এম জালাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের অধ্যাপক ড. নাসরিন সুলতানা এবং সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরান হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।