কুলাউড়ায় উচ্ছেদ অভিযান, ১২ অবৈধ দোকান অপসারণ
মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধ দখলমুক্তকরণ ও যানজট নিরসনে প্রশাসনের পরিচালিত উচ্ছেদ অভিযানে ১২টি অবৈধ দোকান অপসারণ করা হয়েছে। একই সঙ্গে অবৈধ পার্কিংয়ের দায়ে তিনটি মামলায় মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে কুলাউড়া থানা পুলিশ ও পৌরসভার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
আরও পড়ুন: আশুলিয়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
অভিযানকালে রেলস্টেশন রোডের বিভিন্ন স্থানে সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে তিনটি মামলা দায়ের করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
কুলাউড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার জানান, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে কয়েকদিন ধরে মাইকিংয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছিল। নির্দেশনা উপেক্ষা করায় জনস্বার্থে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
আরও পড়ুন: সংসদে তথ্য উপদেষ্টাকে বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় ক্ষোভ, মন্ত্রীর বিবৃতি দাবি
তিনি আরও বলেন, সড়ক ও সরকারি জায়গা দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





