প্রধানমন্ত্রী জনগনের কষ্ঠ লাঘবকে অগ্রাধিকার দিয়েছেন: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনের কষ্ঠ লাঘবকে অগ্রাধিকার দিয়েছেন। তাই,আপনাদের কাছ থেকে সেবা নিতে আসা জনগণ যাতে কোন অবস্থাতেই হয়রানির শিকার না হয় সেদিকে প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনকালীন জনগনকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলকে সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। শনিবার (০৪ জুলাই) নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে ইউএনও ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও পৌর প্রশাসক সালাহ উদ্দিন মাহমুদ, কৃষি অফিসার নাঈমা সুলতানা,মৎস্য কর্মকর্তা শাহিনা নাজনিন,প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:শামীমা সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও পড়ুন: অব্যাহতির সাত বছর পরও ‘আওয়ামী ট্যাগে’ মামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চেয়ারম্যানের
সভা শেষে উক্ত সভাকক্ষে ঢাকায় অনুষ্ঠিত প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৬ ফাইনাল খেলায় অংশগ্রহণকারী রানার্সআপ নান্দাইল বালিকা দলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।পরে শিক্ষা সহায়তার আওতায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।





