গ্যাস সংকটে সিএনজি পাম্পে যানবাহনের লম্বা সারি
সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে গ্যাস সরবরাহ কম থাকায় আবাসিক এলাকায় রান্নার কাজে চরম বিপর্যয় নেমে এসেছে। বেশিরভাগ সময় রান্নার চুলা বন্ধ থাকে। কিছু সময় গ্যাস সরবরাহ থাকলেও রান্নার কাজে চরম বিপাকে পড়তে হচ্ছে। অপরদিকে একই সমস্যার সম্মুখীন হচ্ছে সিএনজি পাম্প গুলোতে। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় যানবাহন চলাচলে বিগ্ন ঘটছে। গ্যাস নিতে সিএনজি পাম্প গুলোতে ছোট বড় সকল যানবাহনের লম্বা লাইন দেখা যায়। গ্যাস পেতে ৭/৮ ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। তাও যদি আশানুরূপ গ্যাস পাওয়া যায়। ৫০০ টাকার গ্যাসে পাচ্ছে ১৫০ টাকার গ্যাস। গ্যাসের প্রেসার খুবই কম বলে জানা যায়।
বুধবার (২৯ জুলাই) সকাল থেকেই গ্যাস নিতে সিএনজি পাম্প গুলোতে যানবাহনের লম্বা লাইন দেখা যায়।
আরও পড়ুন: ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য দাবির আন্দোলন ঘিরে অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ
সরেজমিনে দেখা যায়, উপজেলার এফ টু এফ সিএনজি পাম্প, কে এন্ড কিউ, ধামরাই ফিলিং স্টেশন, জাহানারা ফিলিং স্টেশনসহ সকল সিএনজি পাম্পেই ছোট বড় মাঝারি যানবাহনের লম্বা সারি দেখা যায়। ঘন্টার পর ঘন্টা গ্যাসের জন্য অপেক্ষা করছে চালকরা। ভোর থেকেই গ্যাসের জন্য সিরিয়াল দিতে হয়। কিন্তু দির্ঘ্য সময় অতিবাহিত হলেও পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাচ্ছে না। গ্যাস নিতে আসা যানবাহনের লম্বা সারির কারণে যানযট লেগে যায়।
সিএনজি চালক মোবারক হোসেন বলেন, ভোরে গ্যাসের জন্য সিরিয়াল দিয়েছি। সারি যেন শেষই হয় না। কখন গ্যাস পাবো তা বলা মুশকিল। আজকে গ্যাস পাওয়ার পর গাড়ি আর চালানো যাবে না। সময় পাবো না। তাও আবার পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাওয়া যায় না। কারণ গ্যাসের চাপ খুবই কম।
আরও পড়ুন: কাশিয়ানীতে আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগ
অপরদিকে বাসা বাড়িতে গ্যাস না থাকায় বাইরের হোটেল থেকে নাস্তা কিনে বাসায় যাচ্ছেন রুস্তম আলী নামে এক ব্যক্তি। তিনি বলেন, গ্যাস নাই। যাও পাওয়া যায় কোন রকমে জ্বলে। ঔই তাপে রান্না করা যায় না।
গ্যাস সরবরাহ না থাকায় আবু হাসান নামে এক ব্যক্তি ইলেকট্রিক্যালের চুলা ক্রয় করতে দেখা যায়।
মতিয়ার রহমান নামে এক দোকানদার বলেন, গ্যাসের সংকট থাকায় ইলেকট্রিক্যালের চুলার চাহিদা অনেক বেড়ে গেছে। কারণ রান্না করতে না পারলে চাকরিজীবীদের অনেক কষ্ট হয়ে যাবে।
সিএনজি পাম্পে কর্মরত লোকজন জানান, আমাদের কিছুই করার নাই। আমরা যে গ্যাস পাই তা সঠিক ভাবে দেওয়ার চেষ্টা করি। গ্যাসের চাপ কম তাই সময় বেশি লাগে।অপরদিকে যানবাহনের চাপও অনেক বেশি। তাই যানবাহনের লম্বা সারি লেগে যায়। তবে কতদিন লাগবে এই সংকট উত্তরণের তা কেউ বলতে পারেন নি।
ক্যাপশন- ধামরাইয়ের কে এন্ড কিউ এবং এফ টু এফ সিএনজি পাম্প থেকে তুলা ছবি। পাম্পে যানবাহনের লম্বা সারি।





