শেরপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শেরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়।
পরে, বেলা সাড়ে এগারোটার দিকে সংরক্ষিত নারী আসনের এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার শিংপাড়াস্থ বাসভবনের সামনে থেকে ডাঃ প্রিয়াঙ্কার নেতৃত্বে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা শহরের থানার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও সমাবেশে বিএনপি ও অঙ্গ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: পদ্মার পানি বাড়ায় শিবগঞ্জে পানিবন্দী ১০ হাজার মানুষ
শেরপুর সদর উপজেলা ও শহর বিএনপির আয়োজিত শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, শহর বিএনপির আহ্বায়ক পিপি এডভোকেট আব্দুল মান্নান, জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সদস্য সচিব আবু জাফর, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি সফিকুল ইসলাম গোল্ডেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার
সমাবেশে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সুন্দরভাবে সততার সাথে পরিচালিত হচ্ছে। কিন্তু বিএনপি ও প্রধানমন্ত্রী বিরুদ্ধে ষড়যন্ত্র চলছেই। কাজেই বিবেধ নয় ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা শেরপুরের উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়, রেললাইন, কাচাসড়ক পাকা করন, মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়ন করা হবে।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী বলেন, শেরপুর সদরকে উন্নয়ন বঞ্চিত করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমদেরকে বিভক্ত করার চেষ্টা চলছে। সদরের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।





