ফটিকছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার

Sadek Ali
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৫৫ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

আরও পড়ুন: জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বোমা মেশিন ও ১২ বারকি নৌকা জব্দ

খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ গভীর ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, তাকে যৌতুক ও পারিবারিক কলহের জেরে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: সরকারী খাল উদ্ধারে মোবাইল কোর্টের অভিযান, ভরাট বালু নিলামে বিক্রি

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মারুফ পারভেজ পলাতক রয়েছেন।

নিহত সামিহা হাকিম নেহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতানের বাড়ির লোকমান হাকিমের মেয়ে। 

গত ছয়মাস আগে  অভিযুক্ত মারুফ পারভেজের সাথে নিহত সামিহা হাকিম নেহার বিয়ে হয় বলে জানা গেছে।

নিহতের মা রুপা আকতার থানায় লিখিত অভিযোগে জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে বিভিন্ন বাহানায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী মারুফ পারভেজ। একাধিকবার সালিস বৈঠক করে সতর্ক করা হলেও এই অমানুষিক অত্যাচার বন্ধ হয়নি। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নেহাকে হত্যা করে ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রবিউল আলম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা-তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যাবে।

নিহতের মায়ের দায়ের করা মামলায় তাঁর জামাতা মারুফ পারভেজসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।