সীতাকুণ্ডে শরতের কাশফুলে সেজেছে গ্রাম-বাংলার অপরূপ প্রকৃতি

Sadek Ali
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৫ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ষড়ঋতুর বাংলাদেশে ঋতুর পালাবদলে প্রকৃতি যেন আপন সাজে মেতে উঠে। কাশফুল মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর সুভ্রতা। আগষ্ট মাসের মধ্য ভাগ থেকে অক্টোবর পর্যন্ত এ সময়ের প্রকৃতি যেন কাশফুলে মেতে উঠে। এ সময় পালকের মতো নরম ও ধবধবে সাদা রঙের এমনই স্নিগ্ধতায় জড়িয়ে কাশফুল স্মৃতিতে দোলা দেয়। প্রকৃতিতে কাশফুলই প্রথম জানিয়ে দেয় তার আগমণী বার্তা। কাশফুল মূলত ছন গোত্রীয় এক ধরনের ঘাস। যার আদি নিবাস রোমানিয়ায়। ঘাস জাতীয় উদ্ভিদটি উচ্চতায় সাধারণত ৩ মিটার পর্যন্ত লম্বা হয়। ঘাসটির চিরল পাতার দু‘পাশ বেশ ধারালো। নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, পাহাড় কিংবা গ্রাম-গঞ্জের উঁচু জায়গায় কাশফুল জন্মাতে দেখা যায়। উপজেলার বেড়িবাঁধ সংলগ্ল সৈয়দপুরে সারি সারি কাশফুলের রাজত্বে প্রকৃতি যেন অপরূপ সাজে মেতে উঠে। কাশফুলের ছোঁয়ায় পর্যটক স্পট না হওয়া সত্ত্বেও স্থানটি ভ্রমণপ্রেমীদের আগমণে মূখর হয়ে উঠেছে প্রতিটি বিকাল।

পূর্বাংশের উপকূলে কৃষকদের সব্জি ক্ষেত আর পশ্চিমাংশে উত্তাল জলরাশি ও জেলেদের মাছ ধরার দৃশ্যের সাথে যোগ হয়েছে বেড়ীবাঁধে দোল খাওয়া কাশফুলের মনোরম দৃশ্য। সৈয়দপুরে প্রতিদিন অসংখ্য পর্যটক আসছেন গ্রাম রক্ষা বাঁধের বিশাল অংশ জুড়ে সারি সারি কাশফুলের সৌন্দর্য দেখতে। সৈয়দপুর বেড়িবাঁধে সাদা ফুলের এ চাদর দেখতে স্বল্প পরিসরের সাংগঠনিক ভ্রমণে এসে কাশফুলের সৌন্দর্য ও মাধুর্যের অপরূপ স্বাক্ষী হয়েছেন পূর্ব সৈয়দপুরের বাসিন্দা মো. আলা উদ্দিন আল-আজাদ। তিনি বলেন, পেশাগত কর্মব্যস্ততার মাঝেও অবসরে সুযোগ পেয়ে ছুটে এসেছি সৈয়দপুর কাশফুলের বেড়ীবাঁধে।

আরও পড়ুন: আশুলিয়ায় ভাড়া বাসা থেকে তিন মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত

সৈয়দপুরে গ্রাম রক্ষা বাঁধের উপর সারি সারি কাশবন আর আকাশে সাদা মেঘের ভেসে বেড়ানোর চমৎকার দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। সন্ধ্যা নামার আগ মুহূর্তে বাঁধে কাশফুলের দৃশ্য খুবই নান্দনিক। স্বল্প পরিসরের ভ্রমণে এসে আজ অফুরন্ত আনন্দ পেয়েছি। কাশফুলের মাঝ দিয়ে ভ্রমনপ্রেমীরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায়। তারুণ্যের সঙ্গে শিশু-কিশোরদের উপস্থিতিও চোখে পড়ার মতো। বিকাল বেলা সাইকেল নিয়ে ঘুরতে আসে অসংখ্য ভ্রমণপ্রেমী। ভ্রমণে এসে বাঁধের সৌন্দর্য ও মাধুর্যে দারূণ মুগ্ধ সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির ক্রীড়া সম্পাদক মোহন পাল তিনি বলেন, সৈয়দপুরের বেড়িবাঁধে এ সময়টাতে কাশফুলে ছেয়ে যায় পুরো এলাকা। মনোরম দৃশ্যটি দেখতে খুব ভালো লাগে।

সীতাকুণ্ড ইত্তেহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা তাওহীদুল হক চৌধুরী বলেন, কাশফুল গ্রাম-বাংলার চিরচেনা শরতের নান্দনিক স্নিগ্ধ ফুল। কিন্তু সে কাশবন এখন আগের মতো চোখে পড়ে না। যা খুবই দুঃখজনক। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কাশফুল ছন গোত্রীয় এক ধরনের নান্দনিক ঘাস। উচ্চতায় ৩ মিটার পর্যন্ত লম্বা ঘাস জাতীয় উদ্ভিদটির চিরল পাতার দু‘পাশ বেশ ধারালো। নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, পাহাড় কিংবা গ্রাম-গঞ্জের উঁচু স্থানে চিরচেনা স্নিগ্ধ কাশফুলের জন্মস্থান।

আরও পড়ুন: কালিয়াকৈরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩