নাজিরপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চিতলমারী একাদশ
‘মাদক ছেড়ে মাঠে আসি, সুস্থ জীবন গঠন করি’—এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার দৃঢ় প্রত্যয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় শাঁখারীকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় চিতলমারী একাদশ ও ডুমুরিয়া একাদশ। খেলায় ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় চিতলমারী একাদশ।
আরও পড়ুন: চাইনিজ ব্যবসায়ীর কোটি টাকা চুরি
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন, নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি প্রমুখ।
আরও পড়ুন: যুব ও ক্রীড়া সচিবের উপস্থিতিতে ‘শান্তির জন্য মার্শাল আর্টস’ সেমিনার
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি থেকে দূরে রেখে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। শাঁখারীকাঠী ইউনিয়নকে একটি আদর্শ ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ছাত্রদলের এই সামাজিক ও ক্রীড়ামুখী উদ্যোগকে স্থানীয় সাধারণ মানুষ ও ক্রীড়ামোদী দর্শকরা সাধুবাদ জানান।





