কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম ও প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম প্রমুখ।
আরও পড়ুন: জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ডেঙ্গু প্রতিরোধে আগামী তিনমাস ব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। এর আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং নিজ নিজ বাড়ির আঙিনা ও ঝোপঝাড় নিজ উদ্যোগে পরিষ্কার রাখতে হবে। এ ছাড়া প্রতি শনিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।





