কুলাউড়ায় অগ্নিকাণ্ডে দোকানঘর ভষ্মিভুত

Shahrier Islam Pallab
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৬ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া শহরের মনাফ স্টোরে এক অগ্নিকাণ্ডে টিনশেডের পুরো দোকান ঘর আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত  হয়েছে। 

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই টিনশেডের দোকান ঘরের সকল মালামাল পুড়ে মারা যায়।

আরও পড়ুন: কোটবাড়ি থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহে আটক ১

কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো. ফেরদৌস মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।