নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Sanchoy Biswas
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শহরমুল সাকীনের দাসহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

গ্রেপ্তার মানিক করিমগঞ্জ উপজেলার পশ্চিম কান্দাইল এলাকার মাখন ওরফে নেকবরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদের নির্দেশে এসআই আমির হামজা সঙ্গীয় ফোর্স নিয়ে শহরমুল সাকীনের দাসহাটি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মানিককে আটক করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করা ইয়াবাসহ নিকলী থানায় নেওয়া হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় এমপি শকুর দুই রাজনৈতিক সচিব নিয়োগ

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। নিকলীর মাটিতে কোনো মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবীর ঠাঁই হবে না। মাদক নির্মূলে পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”