সেলিম আহমেদ রেজার বাবার মৃত্যুতে যুবদলের শোক

Any Akter
নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৪৭ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ রেজার বাবা জনাব আলী (৬৮) ইন্তেকাল করেছেন। শনিবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম জনাব আলী ছয় ছেলে ও তিন মেয়ের জনক। নয় ভাই-বোনের মধ্যে সেলিম আহমেদ রেজা সবার বড়।

রোববার জোহরের নামাজের পর জানাজা শেষে কারপাশা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজায় স্বজন, স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন: বিরোধীদলের লংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহার

জানাজার মাঠে আবেগাপ্লুত হয়ে সেলিম আহমেদ রেজা বলেন, “আমার বাবা জীবদ্দশায় কারও মনে কোনো কষ্ট দিয়ে থাকলে দয়া করে তাঁকে ক্ষমা করে দেবেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।”

এদিকে জনাব আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

আরও পড়ুন: চার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার

এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত ছেলে সেলিম আহমেদ রেজাসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানান। শোকবার্তায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সব পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মরহুম জনাব আলীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়।